যেকোনো ডিভাইসে ফাইল শেয়ারিংয়ে স্যামসাংয়ের ড্রপশিপ

৮ নভেম্বর, ২০২২ ২১:০৭  
বর্তমানে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ফাইল শেয়ারিংয়ের একাধিক অ্যাপ থাকলেও ব্যবহারকারীদের নানা প্রতিবদ্ধকতার সম্মুখীন হতে হয়। সেই ভোগান্তি থেকে রেহাই দিতে নতুন ফাইল শেয়ারিং অ্যাপ চালু করলো স্যামসাং। বর্তমানে ফাইল শেয়ারিংয়ের অন্যান্য অ্যাপের তুলনায় এটি একেবারেই ভিন্ন। ড্রপশিপ নামের নতুন অ্যাপটির মাধ্যমে শুধু অ্যান্ড্রয়েড নয়, আইফোনেও ফাইল শেয়ার করা যাবে। অ্যাপটি একই সময়ে একাধিক ডিভাইসে ফাইল পাঠাতে পারবে। হোস্ট ডিভাইসে ফাইল আপলোড করার পর একটি কিউআর কোড তৈরি করা হয়। অন্য ডিভাইস থেকে সেটি স্ক্যান করলেই ফাইল রিসিভ করা যাবে। তবে, ড্রপশিপ ব্যবহারের মাধ্যমে বর্তমানে দিনে সর্বোচ্চ ৫ জিবি সাইজের ফাইল পাঠানো যাবে। এছাড়া প্রাথমিকভাবে এটি দক্ষিণ কোরিয়ার ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। ফাইল পাঠাতে ব্যবহারকারীর একটি স্যামসাং অ্যাকাউন্ট থাকতে হবে, তবে গ্রহণকারীর ক্ষেত্রে সেই বাধ্যবাধকতা থাকছে না। যেহেতু ইন্টারনেটের মাধ্যমে ফাইল শেয়ার হবে তাই শেয়ারইটসহ অন্যান্য ফাইল শেয়ারিং অ্যাপের মতো এই অ্যাপে ট্রান্সফার স্পিড দ্রুতগতির পাওয়া যাবে না। ডিবিটেক/বিএমটি